ছবি: সংগৃহীত
পরিবেশ

খোলা ট্রাকে বালু বহন, দুর্ভোগে জনসাধারণ

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা অমান্য করে দিনরাত খোলা ট্রাকে বেপরোয়া গতিতে বহন করা হচ্ছে বালু, ইট ও মাটি। ট্রাকে বালু-মাটি বহনের ক্ষেত্রে কাপড় বা প্লাস্টিক দিয়ে ঢেকে বহন করার কথা থাকলেও তা মানছেন না চালক বা ব্যবসায়ীরা।

আরও পড়ুন: গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

চালকরা জানান, মালিকপক্ষ থেকে বলে দেওয়ার পরেও অনেকে নিয়ম মানছেন না। এদের কারণে যারা পিছনে থাকে, তাদের অনেক ক্ষতি হচ্ছে। লক্ষ্মীপুরের মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতেও খোলা ট্রাকে করে বালু-মাটি বহন করা হচ্ছে। এতে বালু-ধূলিকণা বাতাসে মিশে বায়ুদূষণ হচ্ছে।

এ অবস্থায় সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী, যানবাহনের যাত্রী ও পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অনেকে এজমা, হাঁপানি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে উদাসীন।

আরও পড়ুন: কমতে পারে তাপমাত্রা

অনেক ওভারলোডের এসব ট্রাক হরহামেশা নিয়ন্ত্রণ হারাচ্ছে। অহরহ ঘটছে দুর্ঘটনা। বালুর ট্রাকের কারণে নষ্ট হচ্ছে এ অঞ্চলের সড়ক-মহাসড়কগুলো। ভারি যানবাহন চলাচলের কারণে সড়কগুলোর ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ।

এ বিষয়ে ট্রাক মালিক সমিতির সভাপতি রাজু কনটেকটার বলেন, আমরা আমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। মানুষের যাতে কোন দুর্ভোগ না হয়, এজন্য সরকারি নীতিমালা অনুয়ায়ী চলার জন্য। কিন্তু অনেক চালক তা মানছে না।

চালকদের প্রশিক্ষণের জন্য ট্রাফিক বিভাগের সাথে কথা বলছি, তারা যাতে আমাদের সহযোগিতা করে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি।

আরও পড়ুন: ৫ প্রকাশনীকে শোকজ

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ ইনচার্জ প্রশান্ত কুমার দাস বলেন, বালু ও ইটবাহী ট্রাকের উপরে কাগজ বা প্লাস্টিক না দেয়ার কারণে পিছনের মোটরসাইকেল, রিকশা ও বিভিন্ন গাড়িগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ।

চালকদের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা প্রতিমাসে একবার সভা করার কথা বলেছি। কিন্তু তারা ঠিকমতো আসে না। চালকরা মালিকদের কথাও শোনেন না। এজন্য ট্রাকের উপর কাপড় না দেয়ায় আমরা মামলা দিয়ে তাদের সচেতন করার চেষ্টা করছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা