সংগৃহীত ছবি
সারাদেশ

সাজেকে ইউপিডিএফের ২ সদস্য নিহত

জেলা প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: হঠাৎ মেট্রোরেল বন্ধ

রোববার (৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য দীপায়ন চাকমা (৩৭) ও মন্টু চাকমা ওরফে আশীষ চাকমা (৪০)।

আশীষের বাড়ি রুপকারী ইউনিয়নের মোরঘোনা গ্রামে। দীপায়নের বাড়ি সাজেক ইউনিয়নের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামে

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে নিহত ২

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন দীপায়ন চাকমা ও আশীষ চাকমা। এ সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আরেক আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। ইউপিডিএফ বাঘাইছড়ি উপজেলার সংগঠক আর্জেন্ট চাকমা এ ঘটনায় জেএসএসের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছেন।

আরও পড়ুন: অস্ত্র-গুলিসহ পাওনাদার গ্রেফতার

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, বাঘাইছড়ির মাচালং এলাকায় গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা