ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদ্রাসা প্রিন্সিপালের বাড়িতে হামলায় শাস্তির দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বারাবর সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল ও কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা আ. হাই হাদীর বাড়িতে সন্ত্রাসী হামলা, মালামাল ভাংচুর ও লুটপাটকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাঠে র‍্যাব

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঈদগাহ মাঠের সামনে কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি মাসুদুল আলম হারুন সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান, সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাও. ওয়ালী উল্লাহ, মঙ্গলবাড়িয়া মহিলা মাদরাসার সুপার গোলাম রাব্বানীসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

আরও পড়ুন: জাবিতে গৃহবধূ ধর্ষণ, আটক ৪

মানববন্ধনে বক্তারা পাকুন্দিয়ায় বারাবর সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল ও কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির প্রধান উপদেষ্টা হযরত মাওলানা আ. হাই হাদীর বাড়িতে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা