সংগৃহীত ছবি
সারাদেশ

বাসের ধাক্কায় চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে গোডাউনে আগুন

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে ব‌্যাটা‌রিচা‌লিত অটোভ্যান চালক আব্দুস ছাত্তার (৩৫) এবং একই ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মমিন (৩৬)। ম‌মিন ওই ভ‌্যা‌নের যাত্রী ছিলেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়‌কের সল্লা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহ‌নের একটি বাসকে অজ্ঞাতনামা আরেক‌টি গাড়ি চাপ দেওয়ার কার‌ণে হা‌নিফ পরিবহন নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোভ্যান চালক ও যাত্রী মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং বাসটিকেও জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা