ঝালকাঠি লাশকাটা ঘর
সারাদেশ

লাশকাটা ঘরে চুরি!

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: ‘লাশকাটা ঘর’শুনলেই গা ছমছম করে প্রায় ওঠে সবারই। ভয়ে সাধারণ মানুষ আশপাশেও যেখানে যান না। কিন্তু সেই লাশকাটা ঘরেই এবার চুরি হয়েছে। আর এমন অবাক করা ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে।

শহরের পূর্বচাদকাঠির ব্র্যাক মোড়ে ঝালকাঠি সদর হাসপাতালের লাশকাটা ঘরে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে চুরি হয়েছে। চোর চুরি করে নিয়ে গেছে মর্গের বিভিন্ন সরঞ্জাম। সকালে লাশকাটা ঘরের দরজা ও তালা ভাঙা দেখে বিষয়টি ধরা পড়ে।

মর্গে দায়িত্বরত পলক ডোম জানান, শুক্রবার সকালে মরদেহটি আনা হলে তিনি সেখানে যান। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায়, দরজা ভাঙা। ময়না তদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুরি ও কুড়ালসহ সব সরঞ্জামই চুরি করে নিয়ে গেছে চোর।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুয়াল হাসান বলেন, ‘মর্গে চুরির ঘটনা বিস্ময়কর। যেখানে ভয়েও সাধারণ মানুষ ঢোকেন না, সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক।’

‘আজ সকালে একটি মরদেহ আনা হয়েছে। সরঞ্জাম চুরি হওয়ায় ময়না তদন্তের কাজ করতেও এখন হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা