ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
সারাদেশ

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: ভোলার ইলিশা ফেরিঘাট এলাকার যানজট নিরসন ও বেড়িবাঁধ দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এ সময় বেড়িবাঁধ ও বাঁধের শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করে দেওয়া হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাটের কারণে ফেরিঘাটের যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় ভেকু মেশিন দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা