ভয়াল রূপ নিয়েছে যমুনা
সারাদেশ

ভয়াল রূপ নিয়েছে যমুনা

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের কাছে যমুনা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ১৬ সেন্টিমিটার। এ নিয়ে গত টানা ৪ দিনে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে ৬৩ সেন্টিমিটার।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। এ নিয়ে গত ৪ দিনে কাজিপুর পয়েন্টে পানি বেড়েছে ৬০ সেন্টিমিটার। যমুনা নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি থেমে থেমে বৃষ্টি যমুনা নদী তীরবর্তী মানুষদের দুর্ভোগের পাশাপাশি অকাল বন্যার আশঙ্কায় ফেলেছে। টানা পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী এবং চর অঞ্চলের মানুষদের চোখে মুখে নতুন করে পড়েছে দুশ্চিন্তার ছাপ।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৪ মিটার। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার।

অপরদিকে শুক্রবার সকালে কাজিপুর পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮০ মিটার। কাজিপুর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার।

পাউবো সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে যমুনার পানি কমলেও গত চারদিন ধরে আবারও পানি বাড়ছে। তবে এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।

এদিকে যমুনার পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় যমুনা নদী তীরবর্তী মানুষ আর চরবাসীর মধ্যে অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। মাত্র এক মাস আগে তারা ঘর-বাড়িতে ফিরতে শুরু করেছে। এ সময় আবারো বন্যা হলে তারা চরম বিপাকে পড়বে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা