সংগৃহীত
সারাদেশ

২ বছর পর বৈধতা ফিরে পেলেন 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘ ২ বছর পর শপথ গ্রহন করলেন আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ।

আরও পড়ুন: নৌকার কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষ

মঙ্গলবার (৯ জানুয়ারী) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জনাব শহিদুজ্জামান।

শপথ গ্রহন করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদ্য নিযুক্ত চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ বলেন, আমি সাধারন ভোটারদের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরও আমার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। দীর্ঘ ২ বছর আমি বিভিন্ন আদালতে আইনি লড়াই করেছি। অবশেষে সত্যের জয় হয়েছে, মিথ্যা প্রত্যহত হয়েছে। এ বিজয় সমগ্র তবলছড়িবাসীর বিজয়। তাই সকল জনসাধারন কে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

আরও পড়ুন: উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম

এ বিষয়ে জনাব আবুল কাশেম ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ২২ জানুয়ারী ২০২৪ পর্যন্ত উচ্চ আদালতের স্হিথি আদেশ আছেন।এখনো আইনগত প্রক্রিয়া চলমান। তাই আমি গেজেট ও শপথ নিয়ে কোন মন্তব্য করতে চাই না।শেষ পর্যন্ত অপেক্ষা করবো।

তবলছড়ি ইউনিয়নের বর্তমান মেম্বার কামাল হোসেন বলেন, নব নির্বাচিত শপথ গ্রহনকারী চেয়ারম্যান নূর মোহাম্মদ দীর্ঘ ২বছরপর আইনি জটিলতা নিরসন করে স্বপদে বহাল হওয়ায় আমি এবং তবলছড়ি ইউপি'র জনসাধারণ খুবই আনন্দিত। এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে এই আশাবাদ ব্যক্ত করি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা