সংগৃহীত
সারাদেশ

গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা 

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝিপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সীমাঘরে গলায় ফাঁস দিয়ে উক্যসাইং মারমা (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম

মঙ্গলবার (৯ জানুয়ারী) রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা এ তথ্য নিশ্চিত জানিয়েছেন। সোমবার (৮ জানুয়ারী)রাত ১ টার পরে এই ঘটনা ঘটে বলে জানান ইউপি চেয়ারম্যান ।

নিহত উক্যসাইং মারমা একই ইউনিয়নের ডংনালা উপর পাড়ার মংথোয়াই মারমার ছেলে। কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী সে।

আরও পড়ুন: ফেরি চলাচল শুরু

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উক্যসাইং এ বৌদ্ধ বিহারে থেকে পড়াশুনা করতো। রাতে বৌদ্ধ বিহারের সীমা ঘরে দরজা লাগিয়ে আত্মহত্যা করে সে।

ওসি আরও বলেছেন, ঘটনাস্থলে পুলিশ গেছে ও পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা