নিষেধাজ্ঞা না মানায় সভা করতে পারলেন না তাহেরি
সারাদেশ

নিষেধাজ্ঞা না মানায় সভা করতে পারলেন না তাহেরি

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। তা অমান্য করে ও প্রশাসনকে না জানিয়ে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভার আয়োজন করেছিলেন ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি। বুধবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে সভাস্থলে গিয়ে সভাটি বন্ধ করে দেয় পুলিশ।

তাহেরির দাবি, করোনাভাইরাসের কারণে ছোট পরিসরেই সভার আয়োজন করা হয়েছিল। আর পুলিশ প্রশাসন জানিয়েছে, করোনাভাইরাসের কারণে কোনো ধরনের গণজমায়েত করা যাবে না।

চাপুইর গ্রামে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরির বাসভবনের সামনে খোলা জায়গায় তার প্রতিষ্ঠিত দাওয়াতে ঈমানি বাংলাদেশ সংগঠন মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভাটির আয়োজন করে। তাহেরি এ সংগঠনের চেয়ারম্যানও। সভায় মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেলের প্রধান অতিথি থাকার কথা ছিল। পুলিশ সভা বন্ধ করে দেওয়ায় চেয়ারম্যান সভাস্থলে আসেননি।

বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সভা বন্ধ করতে বলে। করোনাভাইরাসের কারণে গণজমায়েত করা যাবে না বলে জানান এসআই সোহরাব।

মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি সাংবাদিকদের বলেন, ‘আমাদের এলাকায় মাদক এমনভাবে ছড়িয়ে পড়েছে, যেজন্য মাদকবিরোধী সভা করা খুবই প্রয়োজন মনে করেছি। যে কিশোররা পড়ালেখা করে দেশ ও জাতির কল্যাণ করবে, তারা কিশোর গ্যাং তৈরি করছে। তাদরকে সচেতন করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভার আয়োজন করেছিলাম।’

‘করোনাভাইরাসের কারণে ছোট পরিসরে আয়োজন করেছিলাম। কিন্তু প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, পরবর্তীতে তারাও এ অনুষ্ঠানে থাকবে।’

এসআই সোহরাব হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। সেজন্য তাহেরির সভা বন্ধ রাখতে বলা হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা