নিহত হাবিল সিকদার
সারাদেশ

নিখোঁজ কলেজছাত্রের মরদেহ আটদিন পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: মধুমতি নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ কলেজছাত্র হাবিল সিকদারের (১৯) মরদেহ আটদিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় মধুমতি নদী থেকে মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন।

নিহত হাবিল সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মানিকহার চরপাড়া গ্রামের মুসা সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। গত ০২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ঝাকি জাল দিয়ে বাড়ির সামনে মধুপুর এলাকায় মধুমতি নদীতে মাছ শিকারে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল গাজী ও নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেন, ‘টুঙ্গিপাড়ার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেন এলাকার লোকজন। বিষয়টি টুঙ্গিপাড়া পুলিশকে জানাই। হাবিল সিকদারের ছোট ভাই রাসেল সিকদার লোকজন নিয়ে মরদেহের কাছে যান। মরদেহ দেখে তারা হাবিল সিকদারের বলে শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।’

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে গেছেন।

নিখোঁজের পর থেকে হাবিলের পরিবার ও এলাকার লোকজন তাকে খোঁজাখুঁজি করছিলেন। ঘটনার দিন গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এসে উদ্ধার তৎপরতা চালালেও নদীতে অতিরিক্ত স্রোত থাকায় ব্যর্থ হয়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা