ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: জেলা পূজা উদযাপন পরিষদের বিরুদ্ধে মামলা করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। মানববন্ধনে ‘অহেতুক হয়রানিমূলক মিথ্যা মামলা’ করায় বাদী অ্যাড. প্রদীপ দাস লক্ষণের বিচার দাবি ও তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত মুজিব সড়কে এক কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডা. প্রকাশ সরকার রায় অপু, সাধারণ সম্পাদক অরুণ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার রায়, প্রকাশনা সম্পাদক আশিষ পোদ্দার বিমান, সাংস্কৃতিক সম্পাদক পার্থ প্রতিম ভদ্র, সুমন কুণ্ডু প্রমুখ।

একই সময়ে জেলার প্রতিটি উপজেলা পূজা উদযাপন পরিষদ স্ব স্ব উপজেলার পরিষদের সামনে মানববন্ধন করেছে।

সালথায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুপ সাহা, সহ সভাপতি জিতেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রল্লাদ কুমার শীল, সহ সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ সাহা প্রমুখ।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ...

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

দীর্ঘ ১০ মাসের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জন...

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবে...

এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য, স্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা