সংগৃহীত
সারাদেশ

মাঠে নেমেছে ৯ শতাধিক নৌ সদস্য  

ভোলা প্রতিনিধি: আসন্ন দাদ্বাশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়ে উপকূলীয় জেলা ভোলায় টহল শুরু করেছেন নৌ-বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: কারখানায় বিস্ফেরণ নিহত ১

বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে একযোগে জেলার ৪ টি আসনের ৭টি উপজেলায় টহল জোরদার করেন তারা। সকাল থেকেই সড়কে সড়কে সাইরেন বাজিয়ে গাড়ি বহন নিয়ে টহল দিতে দেখা যায় নৌ-সেনাদের।

স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ভোলার ৭টি উপজেলায় সাতটি কন্টিনজেন্ট নৌবাহিনী ৯শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার (২ জানুয়ারী)সকালে চট্রগ্রাম নৌ-অঞ্চল ঘাঁটিথেকে যাত্রা শুরু করে বিকেল ভোলা পৌঁছায় নৌ-বাহিনীর নয় শতাধিক সদস্য।

আরও পড়ুন: ঝিনাইদহের সড়কে নিহত ২


৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।নৌবাহিনীর সদস্যরা ভোটগ্রহনের আগে,ভোটগ্রহনের দিন ও ভোটগ্রহনের পরে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলাসহ ৬ টি জেলার ১১ টি আসনের উপকূলীয় ১৯টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় ক্যাপ্টেন শরীফুল হক এর নেতৃত্বে ভোলায় দায়িত্ব পালন শুরু করেছেন তারা।

আরও পড়ুন: পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামান বলেন, সকাল থেকে নৌবাহিনীর সদস্যরা টহল শুরু করেছেন।বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন,ভোটারদের নিরাপত্তা দিবেন, টহল দিবেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন। এছাড়াও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা