সংগৃহীত
সারাদেশ

ঝিনাইদহের সড়কে নিহত ২

জেলা প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর ২ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

নিহতব্যক্তিরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপুতা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে আলী হোসেন (৭০) ও রবিউল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (২০)। নিহতরা সম্পর্কে ২ জনে চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শী সাদিকুর রহমান ও নিহত মাহফুজুরের বাবা রবিউল ইসলাম জানান, আজ ভোরে ৪ জন মিলে দুই আলমসাধুতে চড়ে মাগুরা যাচ্ছিলাম পাটখড়ি আনতে। ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। পথে মধুপুর নামক স্থানে পৌঁছালে পেছনের গাড়িটা রাস্তার পাশে পড়ে আছে। তারপর তাদের দু’জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় তারা।

আরও পড়ুন: পঞ্চগড়ের তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

এই বিষয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন উদ্দিন বলেন, নিহতরা সবাই আলমসাধুতে করে মাগুরায় যাচ্ছিলেন। পথিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছালে তাদের একটি গাড়ি উল্টে সড়কে পড়ে যায়। এই সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। তাদের সঙ্গে আলমসাধুতে থাকা লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা