সারাদেশ

নসিমন খাদে, চাচা-ভাতিজা নিহত

সান নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা থেকে আম কিনতে নাটোরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালোইঞ্জিন চালিত আলমসাধু (নসিমন) উল্টে খাদে পড়ে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন।

আরও পড়ুন: কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সোমবার (২০ জুন) সকালে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোদড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন, মন্টু ফকির (৫০) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের হঠাৎপাড়ার নবিস উদ্দিনের ছেলে এবং শাহীন (২৫) একই এলাকার আব্দুল হান্নানের ছেলে। সোমবার রাত ১০ টার দিকে জানাজা নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাদের দাফন করা হয়।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে তারা দু’জন নিজ বাড়ি থেকে আম কেনার উদ্দেশ্যে শ্যালোইঞ্জিন চালিত আলমসাধু (নসিমন) চেপে নাটোরের আহম্মেদপুর বাজারে আসছিলেন। পথে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে আলমসাধু (নসিমন) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় আলমসাধুটি (নসিমন) মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ তিন জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়া জাহেদা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মন্টু মিয়া ও শাহীন আলম মারা যান।

আরও পড়ুন: ভুট্টাবোঝাই ট্রাকে মাদক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের ইউপি সদস্য বদর উদ্দিন বলেন, আম কিনতে যাওয়ার পথে আলমসাধু (নসিমন) উল্টে চাচা-ভাতিজা নিহত হয়েছে। তারা বিভিন্ন জেলায় ঘুরে আম কিনে তা বিক্রি করত। বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে দুই পরিবারে নেমে আসে শোকের ছায়া। রাত ১০টার দিকে জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

অন্যদিকে, নাটোরের বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বলেন, চুয়াডাঙ্গা থেকে আম কিনতে আসার পথে আলমসাধু (নসিমন) উল্টে চাচা-ভাতিজা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত আলমসাধু (নসিমন) জব্দ করা হয়েছে। অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা