প্রতীকী ছবি
সারাদেশ

কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রওশন আরা আক্তার মিতু (১৯) উপজেলার বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের আব্দুল হালিমের মেয়ে।

আরও পড়ুন: ভুট্টাবোঝাই ট্রাকে মাদক

সোমবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাজী ছেলামত উল্যার বাড়ি থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ । তবে তাৎক্ষণিক নিহতের পরিবার ও পুলিশ আত্মহত্যার নির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি।

স্থানীয়রা জানান, মিতু উপজেলার জৈতুন নাহার কাদের মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়। নানার বাড়িতে থেকে লেখা পড়া করত সে। তার মেঝো মামা নাছের তার লেখা পড়ার খরচ বহন করত। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিতু। পরে তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে।

আরও পড়ুন: ইউক্রেনে যাচ্ছেন না বাইডেন

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে।

এসআই আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা