ছবি : সংগৃহিত
সারাদেশ

বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার স্ত্রী ও ২ মেয়েসহ ৪ জন।

আরও পড়ুন: নদে মিলল কলেজছাত্রের লাশ

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৭ শিক্ষার্থী আটক

নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল বরিশালের কদম আলীর ছেলে। তিনি ঢাকায় ব্যবসায় করেন এবং ওয়ারী হাটখোলা এলাকায় থাকতেন।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, একটি মাইক্রোবাসে করে তিনি স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বরিশাল যাচ্ছিলেন। এসময় মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: বিষ দিয়ে মাছ নিধন, ক্ষতিগ্রস্ত চাষী

এতে ঘটনাস্থলে নিহত হন ব্যবসায়ী মোস্তফা কামাল এবং আহত হন তার স্ত্রী ও ২ মেয়েসহ সর্বমোট ৪ জন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত ব্যবসায়ীর স্ত্রী ও ২ মেয়ের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা