ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে হামলার প্রতিবাদে মানববন্ধন 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সদর উপজেলায় পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ননী গোপাল হালদারের (৫২) উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিককে হাউফো'র অভিনন্দন

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে আরও কর্মসূচি দেবেন বলে তারা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, সাংগঠনিক সম্পাদক বাসুদেব নাগ, সদর উপজেলা সাধারণ সম্পাদক খোকন পোদ্দার, পৌর কমিটির সভাপতি ভবতোশ চৌধুরী নুপুর, সাধারণ সম্পাদক সুমন লালসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাত ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার বাংলাবাজার থেকে শহরের ইদ্রাকপুরের বাসায় যাচ্ছিলেন।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

পথিমধ্যে ইদ্রাকপুর স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত অটোরিকশা থেকে নেমে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতারি মারধর করে। এ সময় তিনি রক্তাক্ত জখম হন। মারধরের সময় একটি মোটরসাইকেল এসে তার উপর উঠিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়।

তিনি হাত দিয়ে মোটরসাইকেল থামাতে গিয়ে হাতে আঘাত পান। ঘটনার পরপরই তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ননী গোপাল হালদার বাংলাবাজার এলাকার চেঙ্গাবুনিয়া কান্দি গ্রামের মনোরঞ্জন হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে ইদ্রাকপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা