ছবি: সংগৃহীত
সারাদেশ

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও সংবাদপত্র এজেন্ট শেখ আব্দুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আরও পড়ুন: তাপমাত্রা কমার আভাস

এ উপলক্ষে গৌরীপুরে প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮ টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন- গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহিন,
মরহুমের ছেলে মশিউর রহমান কাউসার, সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, প্রেসক্লাবের সহ-সভাপতি আলী হায়দার রবিন, সহ-সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন, ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, রাকিবুল ইসলাম রাকিব ও সাংবাদিক মোখলেছুর রহমান প্রমুখ।

এ দিন দুপুর ২ টায় রেল স্টেশন এলাকায় খোদাবক্স ফুরকানিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন: প্রহরীকে হত্যা, ৩ কোটি টাকার স্বর্ণ লুট

এতে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুল ইসলাম, জিআরপি ইনচার্জ মীর্জা মোহাম্মদ মুক্তা, আরএনবি ইনচার্জ মো. মোরশেদুল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সদস্য রাজিবুল হক ও রোকন উদ্দিন প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

মাদ্রাসায় আগুনে অসুস্থ ৭৬ শিক্ষার্থী ছাড়পত্র পেল : ভেন্টিলেটরে ১ জন

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জ...

কর্মকর্তার চেয়ারে বসে টিকটক করে শোকজ পেলেন কর্মচারী

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সর...

থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি বিরামপুরের ইদ্রিস

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কানোচগাড়...

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত

লক্ষ্মীপুরে অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি ও সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা