সংগৃহীত ছবি
সারাদেশ

নদে মিলল কলেজছাত্রের লাশ

জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সৌরভ মালো (২০) নামে সরকারি রাজেন্দ্র কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : বৃষ্টিতে আলুর বীজ নষ্টের আশঙ্কা

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ভাঙ্গা বাজার সংলগ্ন কুমার নদের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সৌরভ মালো ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে। সৌরভ ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের গোয়ালচামট মহল্লা এলাকায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। পাশাপাশি শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে একটি মাছের আড়তে খণ্ডকালীন চাকরি করে পড়াশোনার খরচ চালাতেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে হামলার প্রতিবাদে মানববন্ধন

সৌরভের বাবা স্বপন মালো বলেন, সৌরভ গত ৫ ডিসেম্বর ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ডে নেমে তার মাকে মুঠোফোনে জানায়, অটোতে উঠেছে, বাড়িতে আসছে। ভাঙ্গা থেকে মাঝিকান্দার দূরত্ব সর্বোচ্চ ৭ কিলোমিটার।

তিনি আরও বলেন, রাত ১০টায়ও বাড়িতে না পৌঁছায় তারা চিন্তায় পড়ে যান। এরপর সৌরভের মুঠোফোনে তার মা কল দিলে রিং হলেও রিসিভ না করায় চিন্তা আরও বাড়ে। এরপর রাতেই বাড়ির লোকজন ভাঙ্গায় এসে খুঁজতে থাকেন। বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় ভাঙ্গা বাসস্ট্যান্ড ও ভাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় খুঁজেও সন্ধান পাওয়া যায়নি সৌরভের।

আরও পড়ুন : সাংবাদিককে হাউফো'র অভিনন্দন

ভাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদ্যুত সরকার জানান, মরদেহের সঙ্গে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণের আংটি সবই রয়েছে। তবে মরদেহের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা