সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অজ্ঞাত এক যুবককে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ চালু

বুধবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের মো. জীবন, গাজীপুরের মো. শিপন, রাজধানী মিরপুরের রাকিব, কুমিল্লার সোহেল এবং মানিকগঞ্জের বাসিন্দা রনি।

আরও পড়ুন : শশুর হত্যায় জামাই-শাশুড়ির যাবজ্জীবন

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নূরুল করিম ছোটন জানান, ২০১১ সালের ১৩ জুন জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ রেলওয়ে স্টেশনের রেললাইনে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পায় পুলিশ। পরে ময়নাতদন্তের পর দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা পুলিশের এএসআই নজরুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্ত করে পুলিশ এই পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা ডাকাতদলের সদস্য। তারা ডাকাতি করতে গিয়ে অজ্ঞাত ওই যুবককে হত্যা করে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও জানান, মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণার সময় রনি ছাড়া বাকি চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা