ছবি: সংগৃহীত
সারাদেশ

৭ দিনব্যাপী হা-ডু-ডু খেলার আয়োজন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৭ দিনব্যাপী জাতীয় ও ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: র‍্যাবের ৪৩২ টহল দল মোতায়েন

সোমবার (২০ নভেম্বর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শেখ রাসেল চত্বরে থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ খেলার উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।

সৌরভ সরকারের সঞ্চালনায় উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের সহঃ অধ্যাপক সাহিনুর আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, হা-ডু-ডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে আগের মতো অনুশীলন হয় না।

এ খেলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতে হা-ডু-ডুসহ দেশীয় খেলার আয়োজন করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

এ সময় থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জু সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তবে বিলুপ্তপ্রায় জাতীয় খেলাটি দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে নানা বয়সের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

দর্শনার্থীরা বলেন, বেশি বেশি চর্চার মাধ্যমে দেশের জাতীয় খেলা হা-ডু-ডু কে বাঁচিয়ে রাখতে হবে। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতিবছরই এ খেলার আয়োজন করা প্রয়োজন।

আরও পড়ুন: স্কুলে ভর্তির লটারি পেছাল

উদ্বোধনী খেলায় ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ি হা-ডু-ডু দল ও বুড়াবুড়ি ইউনিয়নের হা-ডু-ডু দল অংশগ্রহণ করে এবং উভয় দল সমান পয়েন্ট অর্জন করে। উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান।

৭ দিনব্যাপী হা-ডু-ডু খেলায় অংশগ্রহণ করবে ৮ টি দল। প্রতিদিন রাত ৮ টায় এ খেলা শুরু হবে। উক্ত খেলার বিজয়ী দলের জন্য ১ম পুরস্কার ১ টি ষাড় এবং দ্বিতীয় পুরস্কার ১ টি খাশি দেয়া হবে জানিয়েছে খেলা কর্তৃপক্ষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা