সারাদেশ

টাঙ্গাইলে অন্ধদের ঐহিত্যবাহী হা-ডু-ডু খেলা

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : অন্ধদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলাদেশের জাতীয় ও ঐহিত্যবাহী খেলা হা-ডু-ডু। টাঙ্গাইলে ভিন্ন আঙ্গিকে খেলার আয়োজন করেছেন পৌর এলাকার কাজীপুরের আদর্শ যুব সংঘ ক্লাব।

শুক্রবার (১২ মার্চ ) বিকালে কাজীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলায় টাঙ্গাইল সদর উপজেলা ও ঘাটাইল উপজেলা অংশ গ্রহণ করে। ঐতিহ্যবাহী এই খেলার প্রতি উৎসাহ ও দর্শকদের আনন্দ আরও বৃদ্ধি করতেই আয়োজকরা খেলার আয়োজন করেন। খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে ভীড় জমায় দর্শকরা। খেলায় ঘাটাইলকে হারিয়ে টাঙ্গাইল সদর উপজেলা দল বিজয় লাভ করে।

ফাইনাল খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল ইসলাম আলমগীর। আয়োজিত অনুষ্ঠানে শওকত মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান।

খেলার আয়োজক ও সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, হা-ডু-ডু খেলা গ্রাম অঞ্চলেই বেশি হতো। এখন এই খেলা খুব একটা দেখা যায় না। আমাদের এই এলাকায় প্রায় ৮ বছর আগে এই অন্ধদের অংশগ্রহণে হা-ডু-ডু খেলার আয়োজন করেছিলাম। তারপর থেকে এই এলাকায় শুধু হা-ডু-ডু খেলাই নয়, বিনোদন দেয়ার মতো কোন খেলাই আর হয় না। তাই এবার আবার আমরা এই খেলার আয়োজন করি। হা-ডু-ডু খেলা এমনিতেই মানুষ দেখতে আসে। কিন্তু অন্ধরাও যে এই খেলা খেলতে পারে তা অনেকেই জানে না বা দেখেনি। মুলত: দর্শকদের মাঝে আনন্দের মাত্রাটা বাড়িয়ে দিতেই আমরা অন্ধদের দিয়ে এই খেলার আয়োজন করি।

এই খেলায় টাঙ্গাইলের প্রত্যেক উপজেলা থেকে একটি করে দল তৈরি করে শুরু করি। ভবিষ্যতেও এরকম খেলা আয়োজন করার চেষ্টা করবো। খেলা শেষে অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/টিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা