সারাদেশ

মাদ্রাসার ছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের কাশিমপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক রবিউস সানীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই ছাত্রের বাবা মাহাফুজ হোসেন উজ্জল বাদি হয়ে শুক্রবার (১২ মার্চ) রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে মাদ্রাসায় অন্য ছাত্রদের সঙ্গে আহাদ আল মাহমুদ তুষার (১৩) ঘুমিয়ে পড়ে। এ সময় শিক্ষক ছাত্রটিকে ঘুম থেকে তোলে ভয়-ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বলৎকার করে। পরে বৃহস্পতিবার (১১ মার্চ) সে বিষয়টি বাড়িতে এসে তার বাবা মাকে জানায়।

এর আগে বলাৎকারের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ওই মাদ্রাসায় গিয়ে শিক্ষককে মারধর করে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। থানার কার্যক্রম শেষ হলেই শনিবার (১৩ মার্চ ) দুপুর অথবা বিকেলের দিকে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এএসএমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা