সারাদেশ

৪ কোটি টাকা নিয়ে উধাও এনজিওর পরিচালক

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় গ্রাহকের প্রায় ৪ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুসুমকলি পল্লী উন্নয়ন সোসাইটি নামের এক এনজিও পরিচালকের বিরুদ্ধে।

এ নিয়ে উক্ত এনজিওতে কর্মরত প্রায় ৭০ জন কর্মকর্তা ও কর্মচারীর পক্ষে এরিয়া ম্যানেজার নিয়ামত আলী শিবগঞ্জ থানায় ৮ মার্চ একটি অভিযোগও দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, কুসুমকলি পল্লী উন্নয়ন সোসাইটি নামের এনজিওটি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ১১টি শাখা নিয়ে চলছিল। উক্ত সংস্থাটির উন্নয়নের জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগনের মধ্যে সঞ্চয়, এফডিআর ও ঋণ কার্যক্রম চালিয়ে আসছিলাম।

কিন্তু গত ৩ মার্চ থেকে উক্ত সংস্থার নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম বিভিন্ন গ্রাহকের প্রায় ৪ কেটি টাকা আত্মসাতের লক্ষ্যে আত্মগোপনে রয়েছে। বিষয়টি জানাজানি হলে গ্রাহকরা আমাদের নিকট ছুটে আসেন। গত ৫ মার্চ আমরা ২০ জন কর্মচারী সংস্থার নির্বাহী পরিচালক খাইরুল ইসলামের বাড়িতে খোঁজ নেওয়ার জন্য গেলে তার স্ত্রী ও ভাই সহ কয়েকজন লোক আমাদেরকে কোন সদুত্তর দিতে পারেনি।

এরিয়া ম্যানেজার নিয়ামত আলী জানান, এমতাবস্থায় আমরা সকল কর্মকর্তা ও কর্মচারীগণ মিলে নির্বাহী পরিচালক খাইরুল ইসলামের সন্ধান ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে গ্রাহকদের নিকট ফিরিয়ে দেয়ার নিমিত্তে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এদিকে শিবগঞ্জের ত্রিমোহনী বাজারে কুসুমকলি পল্লী উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের সামনে ভূক্তভোগী শত শত গ্রাহক ও দিশেহারা কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা যায়।

শিবগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র জানান, আমি অভিযোগ পেয়ে কয়েকবার অভিযোগে উল্লেখিত সংস্থার নির্বাহী পরিচালক আত্মগোপনকারী খাইরুল ইসলামের বাড়িতে গিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনভাবেই তার কোন সন্ধান মেলেনি। বিষয়টি আমাদের নজরে আছে। তবে তার বিরুদ্ধে মামলা হলে তাকে আইনের আওতায় নিয়ে আসা আরও সহজ হবে।

সান নিউজ/জাহিদ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

ঝালকাঠিতে ফুটপাতে উচ্ছেদ অভিযান 

ঝালকাঠি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখায় ৮ জুলাই ২০২৬, বুধবার এক গ্রাহক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা