সারাদেশ

বগুড়ায় কয়েল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়া জেলা সদরে একটি কয়েল কারখানায় আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যু ও ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার ( ১৩ মার্চ ) সকাল ৬টার দিকে বগুড়া সদর উপজেলার শিকারপুরের ওয়ান মাসকিউটো (কয়েল) কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়া স্টেশনের সিনিয়র অফিসার বজলুর রশিদ জানান, সকাল ৬টায় খবর পেয়ে ঘটনাস্থলে কারখানায় গিয়ে ৩টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কারখানার অভ্যন্তরে একজন শ্রমিক অগ্নিদদ্ধ হয়ে মারা গেছেন।

তিনি সিরাজগন্জ জেলার শাহজাদপুর উপজেলার মজিবর রহমানের ছেলে বেলাল হোসেন (২৬)। পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক আব্দুল হামিদ। এ ছাড়া সদর থানার পুলিশ সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা