ছবি: সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে ৩ পেশাদার চোর আটক

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চারটি মূল্যবান গরুসহ ৩ চোরকে আটক করেছে।

আরও পড়ুন: বিনামূল্যে বীজ পেল ১৮শ কৃষক

সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় রামপাল খেওয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার রামপাল সদরের কাদের খার ছেলে মো. কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ শেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মো. জামাল শেখ (৩২)। তারা দীর্ঘদিন ধরে গরু-ছাগলের চোরা কারবারি করে আসছিল।

আরও পড়ুন: আ’লীগ-কমনওয়েলথ দলের বৈঠক

রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, গত ১৫/২০ দিন ধরে কবির কসাই ও তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপাল নিয়ে আসছিল। আমাদের একটি টিম ওই চোর সদস্যদের উপর নজর রাখছিল।

সোমবার বিকেলে খবর পাওয়া যায়, কবির কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় এনে রাখে। এমন সংবাদের ভিত্তিতে এসআই রিফাজ উদ্দিন ও এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২ টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে।

আরও পড়ুন: ট্রাক্টরের চাপায় নিহত ১

তাদের তথ্যমতে, ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরও ২ টি গরুসহ আটক করা হয়। তাদের সাথে যারা জড়িতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এই গ্রুপের গডফাদারদেরও আইনের আওতায় আনা হব। গরু চোরদের রামপাল থানা এলাকা থেকে উৎখাত করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা