সংগৃহীত ছবি
সারাদেশ

পুলিশ হত্যায় গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি: রাজধানীতে বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ সদস্য পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়েছিলো। এই মামলায় অভিযুক্ত বিএনপির ৪ কর্মীকে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

বুধবার (২২ নভেম্বর) সকালে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার ইব্রাহীম খান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শেরে বাংলা নগর থানা বিএনপির আমতলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া (৪২) এবং সদস্য মো. ইমরান (২৪), মো. মনির হোসেন (২৮) ও বাদল দাস (৬০)।

আরও পড়ুন : সনদ জালিয়াতির মামলায় শিক্ষকের সাজা বহাল

উপকমিশনার জানান, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন থানার সামনে বিএনপির সমাবেশ চলাকালে পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যায় জড়িত আসামিরা গাজীপুর মহানগরে আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় সদর থানার লক্ষ্মীপুরা এলাকা থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। ইমরানের দেওয়া তথ্য মতে, ঘটনার সময় প্রাপ্ত ভিডিও ফুটেজ, ছবি এবং আসামির মোবাইল ফোন বিশ্লেষণ করে এই ঘটনায় জড়িত বাবুল মিয়া, মনির হোসেন ও বাদল দাসকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। ইমরান পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই সময় তিনি ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করেন।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যকে হত্যার পর গ্রেফতার এড়াতে তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা