ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ীর নারুয়া বাজারে আগুন

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর নারুয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাটের গোডাউনসহ একাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বালিয়াকান্দি উপজেলার এ বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।

জানা গেছে, সার ব্যবসায়ী কাইয়ুম মোল্লার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আশপাশের দোকানে ছ‌ড়িয়ে পড়ে।

এক প্রত্যক্ষদর্শী সাহেব আলী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে হঠাৎ করেই টিভি মেকানিকের দোকান থেকে আগুন দেখা যায়। এ সময় স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

আরও পড়ুন: টেকনাফে দেয়াল ধসে নিহত ৪

তবে কিছুক্ষণের মধ্যে আগুন পাশের গোডাউন, সার-কীটনাশকের দোকান ও মোটরসাইকেলের গ্যারেজসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা সৈয়দ শরাফত আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের ২ টি ও পাংশা ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে, সেটা এখনো জানা যায়নি বলে জানান এ ফায়ার কর্মকর্তা।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা