সারাদেশ

বাগেরহাটে বনায়নের গাছ কাটার অভিযোগ

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাটে নীতিমালা ভঙ্গ করে সামাজিক বনায়নের অসংখ্য গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গাওলা, কুলিয়া ও কোদালিয়া ইউনিয়ন এলাকাধীন ঢাকা-খুলনা মহাসড়কের দু’পাশের সামাজিক বনায়নের অন্তত ১০ লাখ টাকা মূল্যের অসংখ্য তাজা গাছ কাটার এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

এ সংক্রান্ত তথ্য সংগ্রহকালে নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, খুলনা–ঢাকা মহাসড়কের মোল্লহাট উপজেলার, গাওলা ইউনিয়নে উচু ব্রিজ থেকে মাদ্রাসা ঘাট ব্রিজ পর্যন্ত দেড় কিলোমিটারের মধ্যে, বনবিভাগের কোনো অনুমতি না নিয়ে এবং নীতিমালা ভঙ্গ করে কতিপয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে সামাজিক বনায়ন কর্মসূচির অর্ধশত গাছ কর্তন করেন জনৈক শফিউল্লাহ খান। এ ঘটনায় সামাজিক বনায়ন কর্মসূচির অন্যান্য উপকারভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

সামাজিক বনায়নের উপকারভোগী সমিতির সভাপতি মো: মোস্তাক মোল্লা বলেন, এতগুলো গাছ কাটার বিষয়ে সমিতির পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের কথা আমি জানি না। সম্প্রতি ঝড়ে পড়া শুকনো কয়েকটি গাছের এবং সড়কের উপরে চলে আসা গাছের ডালগুলো কর্তনের বিষয়ে মৌখিকভাবে জানানো হয়েছিল। গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সারুলিয়া গ্রামের মৃত মুসা খানের ছেলে অভিযুক্ত শফিউল্লাহ খানের কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে কোনোকিছু না বলে দৌড়ে স্থান ত্যাগ করেন।

এছাড়াও একাধিক সূত্র জানায়, মহাসড়কের কুলিয়া ইউনিয়ন অংশের সভাপতি রেজাউল মেম্বার গাছের ডাল কাটার সুযোগে কিছু গাছ কেটে আত্মসাত করেছেন।

আরও পড়ুন : ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

অনুরূপভাবে কোদালিয়া ইউনিয়ন অংশের থেকে ইউপি সদস্য আকাশ ও পান্না তাজা গাছ কেটে ফেলেছে।

এ ঘটনায় বনবিভাগের মোল্লাহাট উপজেলা বন কর্মকর্তা (ফরেস্টার) অমল জানান, তিনি সরেজমিনে গিয়ে গাছ কাটার সত্যতা পান এবং কর্তনকৃত গাছগুলো জব্দ করে উপজেলা বন কর্মকর্তার কার্যালয় চত্বরে নিয়ে রাখেন। এঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা