সারাদেশ

অস্ত্রসহ ৩ আরএসও সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার সময় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর তিনজন সদস্যকে ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বন্দুক (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

আরও পড়ুন : ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের উনচিপ্রাং ক্যাম্প-২২ ব্লক-সি/৫ এর মনির আহমেদের ছেলে কামাল হোসেন (২৭), একই ক্যাম্পের ব্লক, সি/২ এর আব্দুর শুক্কুরের ছেলে অজিউর রহমান (১৮) ও ব্লক, বি/৪ এর তাজিমুল্লার ছেলে মুজিবুর (১৭)।

সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা সি/৫ ব্লকের পাহাড়ি সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনে'র) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী।

আরও পড়ুন : সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

তিনি বলেন, উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে আরএসও একটি সশস্ত্র দল ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করছেন এমন তথ্য পেয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ অধিনায়ক পুলিশ সুপার মো. জামাল পাশার নেতৃত্ব এপিবিএন পুলিশের একটি টিম ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ের ঢালে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজন আরএসও সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বন্দুক (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান, গ্রেফতারকৃতদের অস্ত্র ও গুলিসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা