সারাদেশ

ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ফাঁড়াবাড়ি এলাকায় সবজিবাহী ট্রাক উল্টে ২ জন নিহত এবং আরও প্রায় ২৪ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেয়া হয়েছে।

আরও পড়ুন : সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বড়দেশ্বরী এলাকায় সবজী লোড করে ট্রাকটি ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। পথিমধ্যে সেপটিকুড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক হতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। ট্রাক চালক ওই মোটরসাইকেলটিকে বাঁচাতে গেলে ট্রাকটি রাস্তার পূর্বপাশে উল্টে যায় এবং সেখানে মাঠে কাজে নিয়োজিত শ্রমিকরা চাপা পড়ে। এছাড়াও ট্রাকের উপর থাকা সবজির ব্যপারীরাও আহত হয়। ফলে প্রায় ২৫/২৬ জন আহত হয়।

হাসপাতাল থেকে রংপুরে নেওয়ার পথে বড় বীরগঞ্জ উপজেলার কবিরাজ এলাকায় ও রংপুরের পাগলা পীরে গাড়িতেই ২ ব্যক্তি মারা যান। তারা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সহিবর (৪২) এবং একই গ্রামের হামিদুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।

আরও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে পুতুল নাচ অনুষ্ঠিত

এছাড়া বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। তবে নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা