জাতীয়

পিকআপের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সবজিবাহী পিকআপের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, রাত ৯টায় মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। রাত ২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি পিকআপের ধাক্কা লাগে। এতে একটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রোববার ভোর ৪টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। মেরামতের কাজ শেষ হলে ওই রুটে ট্রেনে চলাচল স্বাভাবিক হবে বলেও নিশ্চিত করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা