ছবি-সংগৃহীত
সারাদেশ

নদীতে আটকে পড়া ১৮ নাবিক উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: খুলনায় মধুমতি নদীতে জাহাজ বিকল হয়ে আটকে পড়া ১৮ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আরও পড়ুন: প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়

রোববার (৮ অক্টোবর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর জনসংযোগ পুলিশ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ১৬ লাখ লিটার ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার দৌলতপুর ডিপোতে যাচ্ছিল নুরজাহান-২ নামে একটি জাহাজ। খুলনার মধুমতি-ভৈরব নদীর সংযোগস্থলে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ইঞ্জিন রুমে পানি ঢুকে ভরে যায়।

এ সময় জাহাজটির নাবিক রাজু, রবিবার সকাল ১০টায় ৯৯৯ নম্বরে কল করে জরুরি উদ্ধার সহায়তা চান এবং বলেন জাহাজটিতে ১৮ জন স্টাফ রয়েছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে আগুন

কনস্টেবল ইমন রতন বড়ুয়া বলেন, তাৎক্ষণিকভাবে নৌপুলিশ কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এরপর ৯৯৯ এর ডেসপাচার এএসআই সাইফুল ইসলাম উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার আপডেট নিতে থাকেন।

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার, সংবাদ পেয়ে কেএমপি সদর নৌ থানার একটি উদ্ধারকারী দল এবং খুলনা কোস্টগার্ডের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে জাহাজ থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা