ছবি: সংগৃহীত
সারাদেশ

টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবেন প্রধানমন্ত্রী

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

আরও পড়ুন: ভোলার ২ দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

রোববার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার টগরবন্দ ও আলফাডাঙ্গা সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের টর্নেডোতে বিধ্বস্ত বাড়িতে গিয়ে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন তিনি।

জানা যায়, গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) ফরিদপুরের আলফাডাঙ্গার টগরবন্দ, সদর ইউনিয়নের ৮-১০ টি গ্রামের উপর দিয়ে এক মিনিটের টর্নেডোতে বিধ্বস্ত হয় বাড়িঘর। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর, জাটিগ্রাম, বেজিডাঙ্গা ও টগরবন্ধ ইউনিয়নের মালা, কৃষ্ণপুর, টগরবন্দ ও তিতুরকান্দি গ্রামের কাঁচা-পাকা প্রায় দেড় শতাধিক বাড়িঘর এবং ৫ শতাধিক গাছপালা।

সেই সাথে ফসলি জমিও নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় আজ ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে আসেন আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

আরও পড়ুন: দুমকিতে ছাত্রলীগের মিছিলে হামলা, আহত ২

এ সময় তিনি আলফাডাঙ্গা সদর ইউপির জাটিগ্রাম, বিদ্যাধর গ্রাম এবং টগরবন্দ ইউপির মালা, তিতুরকান্দি এলাকায় টর্নেডের আঘাতে ক্ষতিগ্রস্ত লোকদের সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করেন।

পরিদর্শনকালে আব্দুর রহমান বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে। বঙ্গবন্ধু যেভাবে বাঙালি জাতির মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। সেই ভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল পর্যায়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সারাদেশের ভূমিহীনদের থাকার জায়গাসহ পাকা ঘর উপহার দিয়েছেন।

এ এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝড়ে ক্ষতিগ্রস্থদের নতুন ঘরের জন্য সহযোগিতা করবেন বলে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল আলীম সুজা, সহসভাপতি আ. রউফ তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র সাইফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, টগরবন্দ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার হোসেন টিটো, সাধারণ সম্পাদক রায়হান প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা