ছবি: সংগৃহীত
সারাদেশ

মেঘনায় আরও ৩ মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: গজারিয়া-চরকিশোরগঞ্জ খেয়াঘাট সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় আরও ২ শিশুসহ ৩ টি লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে আগুন

রোববার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় নিখোঁজ জান্নাতুল মাওয়ার (৬) লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

এর আগে সকাল ৭ টার দিকে নিখোঁজ জান্নাতুল মারওয়ার (৮) লাশ পাওয়া যায়। সকাল ৭ টার দিকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কোস্টগার্ড।

এ ঘটনায় এখন পর্যন্ত ২ শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুদের স্বজনরা উদ্ধার কাজে ধীরগতি বলে দাবি করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরঝাপটা এলাকার মেঘনা নদী থেকে নিখোঁজ সাব্বির হোসেনের (৪০) লাশ উদ্ধার করা হয়।

জান্নাতুল মারওয়া ও জান্নাতুল মাওয়া মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদি গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে। সাব্বিরের বাড়ি রংপুরের কমাছপাড়া এলাকায়। তিনি গজারিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় একই দুর্ঘটনায় ফুলদি গ্রামের সুমনা আক্তারের (৩০) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সাফা আক্তার (৪) ও রিমাদ (২)।

আরও পড়ুন: পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

এ ব্যাপারে নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুল্লাহ বলেন, নিখোঁজ সাব্বিরের মরদেহ নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার করেছে। জান্নাতুল মারওয়া লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে জান্নাতুল মাওয়া লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

তিনি আরও বলেন, এখনো দুই শিশুর নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নারায়ণগঞ্জ বন্দর) ওবায়দুল করিম খান বলেন, গতকাল সারা রাত নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশের সদস্য ও ডুবরিরা কাজ করেছেন।

আরও পড়ুন: দুমকিতে ছাত্রলীগের মিছিলে হামলা, আহত ২

সকালে ওই শিশুর লাশ চাঁদপুর মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার একটি খালে ভেসে ওঠে। কোস্টগার্ড ও পরিবারের সদস্যরা লাশটি উদ্ধার করেছেন। এ লাশ ঘটনাস্থল থেকে অনেক দূরে পাওয়া গেল।

ধারণা করা হচ্ছে, অন্যদের সন্ধানও এদিকে পাওয়া যেতে পারে। সকাল ১০ টার দিকে সদর উপজেলার চরঝাপটা এলাকার মেঘনা নদী থেকে আরেক জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আরও একটি মেয়ে শিশুর লাশ পাওয়া যায়। তার নাম জান্নাতুল মাওয়া।

উল্লেখ্য, শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে গজারিয়া ঘাট থেকে ট্রলারে করে চরকিশোরগঞ্জ খেয়াঘাট এলাকায় ঘুরতে আসেন ১১ জন। সেখানে ঘোরাঘুরি শেষে ট্রলারটি সন্ধ্যার পর গজারিয়ার দিকে যাচ্ছিল।

এ সময় নারায়ণগঞ্জ থেকে বালু নিতে মুন্সীগঞ্জের বালুমহালের দিকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে ১১ যাত্রী নিয়ে ডুবে যায়। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ৫ জন তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ৬ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা