ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় বাল্য বিবাহ হ্রাসে কর্মশালা

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় বাল্য বিবাহ হ্রাসকরণে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভোলার ২ দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

রোববার (৮ অক্টোবর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস-এর উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ কর্মশালাঅনুষ্ঠিত হয়।

ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রমের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি জেনারেল সেক্রেটারী মো. সোহেল ইমাম খান।

আরও পড়ুন: চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

এতে সভাপতিত্ব করেন আইসিডিএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মর্তুজা খালেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম কিবরিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি জেনারেল সেক্রেটারী মো. সোহেল ইমাম খান বলেন, বাল্য বিয়েতে বাংলাদেশ আজ ৫ম অবস্থানে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাল্য বিয়ে হয় বাংলাদেশে। আর বাংলাদেশে ভোলা জেলায়।

আরও পড়ুন: ১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন

ভোলার চারদিক নদীবেষ্টিত হওয়ায় এখানে বাল্য বিয়ের হার বেশি। আমাদের সমাজে মেয়েদেরকে বোঝা মনে করা হয়, যেখানে স্বয়ং নবীজি বলেছেন মেয়েরা রহমত। যে ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, সেখানে আল্লাহ বরকত দেন। তিনি তার বান্দার উপর যখন খুশি হন, তখনই তাকে কন্যা সন্তান দেন।

তিনি বলেন, আফ্রিকার সেমালিয়াসহ কয়েক দেশ যেখানে ক্ষুধা দারিদ্রতা লেগে থাকে, সেখানে এ তালিকায় বাংলাদেশের ৫ম অবস্থান আশ্চর্য্য করে পুরো বিশ্বকে। কন্যারা বোঝা নয়, তারা সম্পদ। তারা বৃদ্ধ বয়সের ভরসা জোগায় পুত্র সন্তানের থেকে বেশি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে আগুন

বাল্য বিয়ে নিয়ে হাজার কথা বললেও বাল্য বিয়ে বন্ধ হবে না, যতক্ষণ না আমরা নিজেরা সচেতন হই। এ সময় তিনি নোটারী পাবলিকের মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক কারো বিয়ের খবর শুনলে প্রশাসনে খবর দিতে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত কাজী ও ঈমামদেরও অনুরোধ করেন বাল্য বিয়ে পড়াতে সাহায্য না করতে। এছাড়া তিনি শাস্তির কথা তুলে ধরে সচেতন করেন তাদের। সেই সাথে বাল্য বিয়ের সাথে জড়িত সকলকে আইনের মাধ্যমে সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিতের অনুরাধ করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি।

আরও পড়ুন: পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

তিনি উপস্থিত শিক্ষার্থীদের বাল্য বিয়ের কুফল তুলে ধরে সচেতন করেন এবং তাদের অনুরাধ করেন বাল্য বিয়ের কোনো খবর পেলেই ৯৯৯, ১০৯ ও ১০৯৮ টোল ফ্রি নাম্বারে ফোন করে জানাতে, যাতে ঐ বাল্য বিয়ে বন্ধ হয়।

কর্মশালাটিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং কাজী-ইমাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বাল্য বিবাহ হ্রাসকরণে সামাজিক সচেতনতা বাড়ানোর ব্যাপারে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা