সারাদেশ

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রভাত প্রার্থনা, শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন : পটুয়াখালীতে শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

সোমবার (২ অক্টোবর) ভোরে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে অবস্থিত গান্ধী আশ্রমে প্রভাত প্রার্থনার মধ্য দিয়ে দিবসটি শুরু করা হয়। পরে গান্ধী আশ্রম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) জীবন কানায় দাস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার শ্রী প্রণয় ভার্মা, নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম প্রমুখ।

আরও পড়ুন : শার্শায় গরুর রোগের প্রাদুর্ভাব, আতঙ্কে খামারিরা

আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।

শেষে গান্ধী আশ্রম প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে নোয়াখালীতে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব পিস ক্যাম্পের সমাপনিও ঘোষণা করা হয়। ক্যাম্পে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কেনিয়া, সুইডেন, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ ১২টি দেশের ৩৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা