ফরিদপুরে খালেক চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
সারাদেশ

ফরিদপুরে খালেক চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: ফরিদপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী, গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান, আব্দুল খালেক ডিগ্রি কলেজ, আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় ও খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাসহ অসংখ্য কর্মকাণ্ডের আলোকিত মানুষ আব্দুল খালেক চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গনে মরহুমের স্মরণ সভা ও দোয়া মাহফিল। আব্দুল খালেক ডিগ্রি কলেজ, আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় ও খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মরহুমের স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

আব্দুল খালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন মরহুমের ভাই আব্দুল মজিদ মাতুব্বর, স্থানীয় জনপ্রতিনিধি মো. আরিফ হোসেন, কলেজের উপাধ্যক্ষ মো. সেলিম মিয়া, প্রভাষক তাপস কুমার নন্দী ও প্রভাষক মনজুর হোসেন, আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউদ্দিন মোল্লা ও সহকারী প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছা, খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইকবাল হোসেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা