বোয়ালমারীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা
সারাদেশ

বোয়ালমারীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রাম থেকে দুই সন্তানের জননী চম্পা বেগমের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী রিপন বলেন, শনিবার (২৯ আগস্ট) চালিনগর গ্রামের ইনামুল শেখের স্ত্রী চম্পা বেগম স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চম্পার বাবা একই উপজেলার ইছাখালী গ্রামের কালা শেখ থানায় মামলা করেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা