মধুমতিতে নিখোঁজ বাবা-ছেলে উদ্ধার হননি ২৪ ঘণ্টায়ও
সারাদেশ

মধুমতিতে নিখোঁজ বাবা-ছেলে উদ্ধার হননি ২৪ ঘণ্টায়ও

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: কাশিয়ানীতে মধুমতি নদীর কালনা ঘাট এলাকায় ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) থেকে পড়ে নিখোঁজ বাবা-ছেলেকে ২৪ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালনায় মধুমতি নদীতে নির্মাণাধীন ব্রিজের খুঁটির সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগলে তারা নদীতে পড়ে যান। নিখোঁজেরা হলেন ঢাকার পুলিশ সদর দপ্তরে কর্মরত কনস্টেবল আবু মুসা রেজওয়ান (২৮) ও তার ছয়মাস বয়সের শিশুপুত্র আনাস। তাদের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার চাচুই গ্রামে।

কা‌শিয়ানী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা র‌থিন্দ্রনাথ বিশ্বাস জানান, স্ত্রী ও ছে‌লে‌কে নিয়ে ট্রলার ভাড়া করে মধুম‌তি নদী‌তে ঘুরতে বের হন রেজওয়ান। নদী‌র প্রবল স্রোতে ট্রলার‌টি নির্মাণাধীন ব্রিজের পিলা‌রের স‌ঙ্গে ধাক্কা খায়। এ‌তে মা‌ঝি বা‌দে ট্রলা‌রের সবাই নদী‌তে প‌ড়ে যান। প‌রে ট্রলা‌রের মা‌ঝি পড়ে যাওয়া নারী‌কে উদ্ধার কর‌তে সক্ষম হ‌লেও বাবা-ছেলে নি‌খোঁজ হন।

তা‌দের উদ্ধা‌রে গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভিসের এক‌টি দল ও এক‌টি ডুব‌ুরিদল‌ কাজ শুরু করে। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদলকেও খবর দিয়ে ঘটনাস্থলে আনা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে নদীর দুই কিলোমিটার পর্যন্ত স্রোতের গতিপথে এ তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন ডুবুরিরা।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এবং নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থলে থেকে নিখোঁজ বাবা-ছেলের উদ্ধার প্রক্রিয়ায় তদারকি করছেন। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানান তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা