৮৮ বোতল ফেনসিডিলসহ আটক নারী মাদক ব্যবসায়ী
সারাদেশ

৮৮ বোতল ফেনসিডিলসহ আটক নারী মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুর: বিরামপুরে অভিযান চালিয়ে ৮৮ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী নাজরীন আক্তারকে (৩২) আটক করেছে পুলিশ। আটককৃত নাজরীন উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের ইউনুস আলীর স্ত্রী।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

বিরামপুর থানা সূত্র জানায়, নাজরীন ও তার স্বামী ইউনুস আলী নিজ বাড়িতে ফেনসিডিলের ব্যবসা করে আসছেন। শনিবার ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নাজরীনের বাড়িতে আসার খবর পায় পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৮৮ বোতল ফেনসিডিল জব্দ করে। পুলিশ নাজরীনকে আটক করলেও অভিযান টের পেয়ে নাজরীনের স্বামী ইউনুস আলী পালিয়ে যান।

ওসি মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় নাজরীন ও তার স্বামী ইউনুস আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা