বাঁধ মেরামতে ঠেকেছে জোয়ারের পানি 
সারাদেশ

বাঁধ মেরামতে ঠেকেছে জোয়ারের পানি 

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: আটদিনের প্রচেষ্টায় ভোলায় ভেঙে যাওয়া বাঁধ পরিপূর্ণভাবে মেরামত করা সম্ভব হয়েছে। তবে আরও মজবুত করে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২৮ আগস্ট) থেকে জোয়ারের পানি আর লোকালয়ে প্রবেশ করেনি। ক্ষতিগ্রস্ত ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১২ গ্রামের কয়েক হাজার মানুষ ঘুরে দাঁড়ানোর কাজে নেমে পড়েছেন।

স্থানীয়রা জানান, জরুরি ভিত্তিতে যেভাবে বাঁধ মেরামত করা হয়েছে, তাতে সাময়িকভাবে পানি আটকানো গেছে। তবে আগামী পূর্ণিমার জোয়ারের সময় আবারও লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা করছেন তারা। টেকসই ও মজবুত করে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গত ২০ আগস্ট বাঁধ ভেঙে ১২টি গ্রাম প্লাবিত হলে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট ও ঘর-বাড়ি। ভেসে যায় পুকুরের মাছ, ক্ষেতের ফসল। তাৎক্ষণিকভাবে ভেঙে যাওয়া বাঁধ মেরামত শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বৈরি আবহাওয়া ও জোয়ারের পানির চাপে বাধাগ্রস্ত হচ্ছিল।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা