বঙ্গবন্ধুর সমাধিতে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর শ্রদ্ধা নিবেদন
সারাদেশ

‘পদ্মাসেতুর নিরাপত্তায় রাতে ফেরি চলছে না’ 

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পদ্মা নদীতে অতিরিক্ত স্রোতের মধ্যেই পদ্মাসেতুর নির্মাণ কাজ চলছে। স্রোতের কারণে সেতুতে স্প্যান বসানো যাচ্ছে না, ফেরিগুলো চরে গিয়ে আটকে যাচ্ছে। রাতে ফেরি চালু থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সরকার চায় না, খেয়ালিপনায় পদ্মাসেতুর কর্মকাণ্ড ব্যহত হোক, ক্ষতিগ্রস্ত হোক। পদ্মাসেতুর নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে তাই সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পাটগাতী লঞ্চঘাট পরিদর্শন করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা