‘জাতীয় শ্লোগান জয় বাংলা পাল্টে দিয়েছিলেন জিয়া’
সারাদেশ

‘জাতীয় শ্লোগান জয় বাংলা পাল্টে দিয়েছিলেন জিয়া’

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা ও জয় বাংলাকে যারা জাতীয় ধ্বনি স্বীকার করেন না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না।’

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদের দোয়া ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, ‘এই জয় বাংলা শ্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের শক্তি যুগিয়েছে, সাহস যুগিয়েছে। আমাদের কন্ঠের জয় বাংলা শ্লোগান বঙ্গবন্ধুই শিখিয়ে গেছেন। সেই জয় বাংলা আমাদের জাতীয় শ্লোগান হলেও জিয়াউর রহমান ক্ষমতায় এসে তা পাল্টে দিয়েছিলেন।’

সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মাহবুব মুন্সীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বিশ্বাস, সহ সভাপতি আরুক মুন্সী, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মীর্জা প্রমুখ বক্তব্য দেন।

এর আগে শাজাহান খান এমপির নেতৃত্বে সংগঠনের নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ. দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা