ছবি: সংগৃহীত
সারাদেশ

‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন মো. হুমায়ুন কবির মোল্লা 

এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: সমাজসেবা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গুণীজন হিসেবে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৩’ পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং মোরেলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা।

আরও পড়ুন: অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু

দেশের ৪৫৭৮ টি ইউনিয়ন পরিষদ থেকে ১৫ নং মোরেলগঞ্জ ইউপিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সকল ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

'মানবতার কল্যাণে মাদার তেরেসা' শীর্ষক শ্লোগানে "মাদার তেরেসা রিচার্স ওয়েলফেয়ার কাউন্সিল" নামের প্রতিষ্ঠান বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন প্রাঙ্গনে এ অনুষ্ঠানটির আয়োজন করে।

আরও পড়ুন: বিকেলে বিএনপি ও সমমনাদের গণমিছিল

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিএসএমএমইউ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছায়েফ উদ্দিন আহমেদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ ভূঁইয়া, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. আল মামুন সরকার, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এ্যাড. মো. আব্দুল হাসেম, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ও রাষ্ট্রচিন্তক লায়ন ডা. মো. হারুন অর রশিদ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিবিশন-১ এর নির্বাহী প্রকৌশলী জোয়ারবাদ তাবেদুন নবী এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দা কামরুন নাহার শাহনুর।

আরও পড়ুন: বাড়তে পারে তাপমাত্রা

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম. এ আউয়াল।

স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু এবং মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। মূল প্রসঙ্গ উপস্থাপন করেন দার্শনিক ও গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান।

"মাদার তেরেসা রিচার্স ওয়েলফেয়ার কাউন্সিল" ২০১৬ সাল থেকে বাংলাদেশ ও কলকাতায় বিভিন্ন মাধ্যমে অবদান রাখার জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করে আসছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা