প্রতীকী ছবি
সারাদেশ

যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে আফাজ উদ্দিন লিটন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বাবাকে খুন করে পালিয়ে গেল ছেলে

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর মধ্যপাড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আফাজ উদ্দিন লিটন ওই গ্রামের জহুরুল ইসলাম খোকা মন্ডলের ছেলে।

নিহতের স্ত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে লিটন বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকাল দশটার দিকে গ্রামের পরিত্যক্ত ওই ঘরের মধ্যে তার লিটনকে রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় লোকজন শেরপুর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন : মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। এছাড়া গলায় সামান্য কাটা জখমের চিহ্নও রয়েছে। সম্ভবত মাদক সেবনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে নানা দিক সামনে রেখে কাজ শুরু করেছে পুলিশ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা