সারাদেশ

বাবাকে খুন করে পালিয়ে গেল ছেলে

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বশির আহমেদ (৫০) নামে এক ব্যাক্তি ছেলের হাতে খুন হয়েছেন।

আরও পড়ুন : মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে ছেলে পলাতক রয়েছেন।

নিহত বৃদ্ধের বাবা বশির আহমেদ ( ৫০) ঘাতক ছেলে পারভেজ উদ্দিন।

এ বিষয়ে এলাকার ইউপি সদস্য এনামুল হক এনাম বলেন, আমি যতটুকু জানতে পেরেছি। কিছুদিন থেকে বাবা ছেলের সঙ্গে জগড়া বিবাদ চলছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারাল কাঁচি দিয়ে বাবা বশির আহমেদকে হত্যা করে ছেলে পারভেজ উদ্দিন।

আরও পড়ুন : বরিশালে ডেঙ্গুতে ৩ রোগীর মৃত্যু

টেকনাফ মডেল থানার ওসি জোবাইর সৈয়দ জানান, ঘটনার পর থেকে পারভেজ উদ্দিন পলাতক রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনায় মামলা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা