খাল
সারাদেশ

সামরাই খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

এম.এ আজিজ রাসেল : ঐতিহ্যবাহী সামরাই খালের আগের রূপ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামরাই খালের নতুন করে সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত কার্যক্রম শুরু করেছেন।

আরও পড়ুন : ১৪ হাজার ৭৭ কোটি টাকা অনুমোদন

মঙ্গলবার (২৯ আগস্ট) বিজিবি ক্যাম্প এলাকার মল্লিক পাড়ায় তিনি পৌর পরিষদ ও স্থানীয়দের সাথে নিয়ে তিনি এই প্রশংসনীয় পদক্ষেপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি খালের বিভিন্ন পাড় পরিদর্শন, পরিমাপ ও সীমানা নির্ধারণে লাল পতাকা টাঙিয়ে দেন।

পরে সাংবাদিকদের মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, "আমার নির্বাচনী ইশতারে ছিল কক্সবাজার পৌরসভার ড্রেন ও খালগুলো দখলমুক্ত করা হবে। যার অংশ হিসেবে আমরা পৌর পরিষদে কাজ শুরু করেছি। ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত করতে আর, এস মূলে আমরা সার্ভে করছি। এরপর সবাইকে সাথে নিয়ে এটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। সেখানে হাতিরঝিলের আদলে মানুষের জন্য বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া দখলকারীরা যতোই শক্তিশালী হোক না কেন, চলতি বর্ষা মৌসুমের পর কক্সবাজার পৌরসভার সব ড্রেন ও খাল দখলমুক্ত করা হবে।"

আরও পড়ুন : কঙ্গোয় সন্ত্রাসী হামলা, নিহত ১৪

এসময় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এহেসান উল্লাহ ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াসমিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা