সংগৃহীত ছবি
সারাদেশ

রাজধানীতে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে আবু সামা অপু (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : আগামীকাল দেশে আসছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি গলায় ফাঁস দেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক জানান, ‘খবর পেয়ে আমরা দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে যাই। সেখানে ওই যুবককে বিছানায় শোয়ানো অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন : স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

তিনি আরও জানান, ‘ওই যুবক কী কারণে গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নিহতের বাবা আব্দুর রউফ জানান, ‌‌আমার ছেলে ওষুধের দোকানে কাজ করতো। তার বেতনেই আমাদের সংসার চলতো। আমি হার্টের রোগী। আজ দুপুরে আমি নামাজ পড়তে মসজিদে যাই, ওর মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল, ছোট মেয়ে গোসলে ছিল। এই সুযোগে ঘরের সিলিংফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় অপু। ওর মা রুমে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে নামিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : আরও ১৪ প্রাণহানি, হাসপাতালে ১৫৯৪

তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার লক্ষ্মীপুর গ্রামে। বর্তমানে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান ১৫২ নম্বর বাসায় সপরিবারে ভাড়া থাকেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা